News71.com
 Bangladesh
 15 Aug 21, 11:48 AM
 199           
 0
 15 Aug 21, 11:48 AM

আগামী ৬ মাস বিভিন্ন উৎস থেকে টিকা আসতেই থাকবে॥ ওবায়দুল কাদের

আগামী ৬ মাস বিভিন্ন উৎস থেকে টিকা আসতেই থাকবে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ গণটিকা কার্যক্রম নিয়ে যেসব কথা উঠছে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিভিন্ন দেশ ও উৎস থেকে যে টিকা আসছে আগামী ছয় মাস তা আসা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, গণটিকা কার্যক্রম বাস্তবায়ন ও সরবরাহ নিয়ে যেসব কথা উঠছে তা বাস্তবে গ্রহণযোগ্য নয়। বর্তমানে বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা আসছে, আগামী ছয় মাস তা আসা অব্যাহত থাকবে। শেখ হাসিনা সরকার করোনা সংকটের শুরু থেকেই নানা সীমাবদ্ধতা নিয়েই সংকট মোকাবিলা করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে প্রথম ঢেউ মোকাবিলা করেন। দ্বিতীয় ঢেউ জীবন-জীবিকার মধ্যে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন