News71.com
 Bangladesh
 15 Aug 21, 11:52 AM
 374           
 0
 15 Aug 21, 11:52 AM

১৫ আগস্ট নিহত স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা॥

১৫ আগস্ট নিহত স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা॥

নিউজ ডেস্কঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ভয়াল ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহত স্বজনদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টা ২০ মিনিটের দিকে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের অন্য নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।   এ সময় ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন