News71.com
 Bangladesh
 15 Aug 21, 06:12 PM
 227           
 0
 15 Aug 21, 06:12 PM

কুয়েতে অগ্নিকান্ড॥ তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে অগ্নিকান্ড॥ তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু

 

 

নিউজ ডেস্কঃ কুয়েতের একটি খামারের আবাসিক ভবনে দগ্ধ হয়ে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের সবার বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে কুয়েতে একটি কৃষিখামারের আবাসিক ভবনে হঠাৎ আগুন ধরে যায়। টের পেয়ে দ্রুত ঘর থেকে অধিকাংশ শ্রমিক বাইরে বের হয়ে আসলেও ভেতরে আটকা পড়েন তিনজন। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান তিন প্রবাসী বাংলাদেশি। হুড়োহুড়ি করে বের হয়ে আসার সময় আহত হন কয়েকজন। ভবনটিতে ২০ জন প্রবাসী বাংলাদেশি থাকতেন। এদের সবার বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও গ্যাসের সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হতাহতের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন