News71.com
 Bangladesh
 15 Aug 21, 06:15 PM
 239           
 0
 15 Aug 21, 06:15 PM

লাইটারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত জেটিতে বাঁধা বড় জাহাজ॥

লাইটারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত জেটিতে বাঁধা বড় জাহাজ॥

 

নিউজ ডেস্কঃ ছোট জাহাজ (লাইটার) 'এমভি সেভেন সী'স ১' এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরের ৩ নম্বর জেটিতে বাঁধা বড় জাহাজ 'তিভিশা'।  শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সজোরে লাইটার জাহাজটি আছড়ে পড়ে। এতে বড় জাহাজের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সূত্র জানায়, তিভিশার ক্ষতিগ্রস্ত অংশ পানির স্তরের বেশকিছুটা ওপরে হওয়ায় পানি ঢোকার আশঙ্কা নেই। এ ঘটনায় সেভেন সী'স জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। বন্দর সচিব মো. ওমর ফারুক  বলেন, জেটিতে বাঁধা পণ্যবাহী জাহাজে একটি লাইটার জাহাজ আছড়ে পড়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন