News71.com
 Bangladesh
 16 Aug 21, 04:09 PM
 476           
 0
 16 Aug 21, 04:09 PM

অপপ্রচারের বিরুদ্ধে সিটি ব্যাংকের মামলা॥

অপপ্রচারের বিরুদ্ধে সিটি ব্যাংকের মামলা॥

নিউজ ডেস্কঃ  সমসাময়িক বিষয়ে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের চরিত্র হনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট) অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেছে বেসরকারিখাতের সিটি ব্যাংক।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে সিটি ব্যাংকের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গুলশান থানা সুত্র জানায়, শনিবার (১৪ আগস্ট) মামলাটি করেছেন সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট (হেড অব কোর্ট) গাজী এম শওকত হাসান। মামলা নম্বর ১২ তারিখ ১৪-৮-২০২১। এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই পরিচিত তথ্য ব্যবহার করে ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন