News71.com
 Bangladesh
 16 Aug 21, 04:11 PM
 263           
 0
 16 Aug 21, 04:11 PM

উজানে ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি॥

উজানে ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি॥

নিউজ ডেস্কঃ  উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ফের তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে।  
রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে একই পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ২৪ ঘণ্টা পরে তা কমে গিয়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বিপৎসীমা অতিক্রম করে তিস্তা নদীর পানি প্রবাহ।  জানা গেছে, ভারতের সিকিম উপত্তকা থেকে সৃষ্ঠ তিস্তা নদী ভারতে প্রবাহিত হয়ে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।উজানে ভারতের অংশে ভারত সরকার বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর এক তরফাভাবে ব্যবহার করছে। ফলে শুস্ক মৌসুমে বাংলাদেশ অংশে কোনো পানি থাকে না। মরুভূমিতে পরিণত হয় তিস্তা। আবার বর্ষাকালে অতিবর্ষণের ফলে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ অংশে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনের মুখে পড়ে লালমনিরহাটের পাঁচটি উপজেলাসহ নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন