News71.com
 Bangladesh
 16 Aug 21, 11:48 PM
 256           
 0
 16 Aug 21, 11:48 PM

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারি আটক॥

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারি আটক॥

নিউজ ডেস্কঃ সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। রোববার (১৫ আগস্ট) গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে বনরক্ষীরা এদের আটক করে। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, শিকারিদেরে ব্যবহৃত ট্রলার, ছুড়ি, দা, দড়ি, কাঁচি, পলিথিন জব্দ করে বনরক্ষীরা। আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের করিম হাওলাদারের ছেলে আ. মান্নান হাওলাদার, একই উপজেলার চরদোয়ানি গ্রামের চান মোল্লার ছেলে মো. জামাল মোল্লা (৪৫), মঠেরখাল গ্রামের নাজিম হাওলাদারের ছেলে মো. জয়নাল হাওলাদার (৪০) এবং কাঁঠালতলী গ্রামের নুরুল হকের ছেলে মো. দেওয়ান হাওলাদার। 

সোমবার (১৬ আগস্ট) বিকেলে আটকদের সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে আনা হয়েছে।  সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরাপুটিয়া এলাকা থেকে চার শিকারিকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদসহ শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মামলা দায়ের কারে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন