News71.com
 Bangladesh
 16 Aug 21, 11:49 PM
 234           
 0
 16 Aug 21, 11:49 PM

করোনা আপডেট॥ দেশে আরও ১৭৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬,৯৫৯

করোনা আপডেট॥ দেশে আরও ১৭৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬,৯৫৯

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৯৫৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে। সোমবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন। ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ।

এর আগে রোববার (১৫ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৮৮৪ জনের দেহে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৯৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন