News71.com
 Bangladesh
 16 Aug 21, 11:50 PM
 487           
 0
 16 Aug 21, 11:50 PM

চায়নার সিনোফার্মের টিকা প্রস্তুত হবে বাংলাদেশে॥ ত্রিপক্ষীয় চুক্তি সই

চায়নার সিনোফার্মের টিকা প্রস্তুত হবে বাংলাদেশে॥ ত্রিপক্ষীয় চুক্তি সই

নিউজ ডেস্কঃ  বাংলাদেশেই সিনোফার্ম ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে চীনের সঙ্গে একটি ত্রিপাক্ষীক সমঝোতা চুক্তি সই হয়েছে। চীনের সিনোফার্ম বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী চীন থেকে পাঠানো বাল্ক পরিমানে উৎপাদিত আধা প্রস্তুতকৃত টিকা পরিপূর্ণভাবে প্রস্তুত ও বিতরণের কাজ হবে বাংলাদেশে। সোমবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এই সমঝোতা চুক্তি সই অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে চীনের সিনোফার্ম ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্মের পক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ইনসেপ্টা ভ্যাকসিনের পক্ষে সমঝোতা সই করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। বেইজিং থেকে অনলাইনে যুক্ত হয়ে সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংযান বলেন, সিনোফার্ম ৩ বিলিয়নেরও বেশি পরিমানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী সরবরাহ করেছে। সিনোফার্মের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চীনের প্রথম টিকা। সিনফার্ম বিশ্বের ৮৭টি দেশে টিকা পাঠিয়েছে। ৬০টিরও বেশি দেশের রাষ্ট্র প্রধানরা সিনফার্মের টিকা গ্রহণ করেছেন। এই টিকা করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন