News71.com
 Bangladesh
 17 Aug 21, 01:48 PM
 214           
 0
 17 Aug 21, 01:48 PM

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদেরও পরিচয় বের হবে॥ প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদেরও পরিচয় বের হবে॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিলো, সেটা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিলো সেটাও বের হবে এবং সেদিনও খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণববন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগের এ আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে কাদের শক্তি ছিলো তা বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি ওঠে। সভায় দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের বক্তব্যে- বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনের দাবি করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা যদি পত্রপত্রিকা পড়েন, আপনারা এর পেছনে কে আছে না আছে খুঁজে বেড়াচ্ছেন। বেশি তো খোঁজার দরকার নাই। অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট রাতের হত্যাযজ্ঞের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, যারা হত্যা করেছে, আর যারা ক্ষেত্র প্রস্তুত (করেছে সবাই কিন্তু সমানভাবে দোষী। আমি আরও অনেক ঘটনা জানি। হত্যার বিচার করাটা জরুরি ছিল। ধীরে ধীরে কারা জড়িত সেটাও বের হবে। সেদিন বেশি দূরে নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন