News71.com
 Bangladesh
 17 Aug 21, 10:27 PM
 534           
 0
 17 Aug 21, 10:27 PM

সংঘর্ষের পর জিয়ার সমাধিতে ফুল দিলেন বিএনপি মহাসচিব ফখরুল॥

সংঘর্ষের পর জিয়ার সমাধিতে ফুল দিলেন বিএনপি মহাসচিব ফখরুল॥

নিউজ ডেস্কঃ পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু জিয়ার সমাধিতে আসেন। এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ নেতাকর্মীরা জিয়ার সমাধিতে তাদের জন্য অপেক্ষা করছিলেন।

মহাসচিব আসার পর তাকে সঙ্গে নিয়ে সকাল ১১টা ৫৫মিনিটে তারা সবাই জিয়ার সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে, সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা জিয়ার সমাধিস্থলে জড়ো হয়। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় অনেক নেতাকর্মী ও কয়েকজন পুলিশের সদস্যদেরও আহত হতে দেখা গেছে। তখন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান দাবি করেন তাদের ওপর পুলিশ বিনা উস্কানিতে টিয়ারশেল ও গুলি চালিয়েছে। এতে দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন