News71.com
 Bangladesh
 17 Aug 21, 10:27 PM
 244           
 0
 17 Aug 21, 10:27 PM

বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে পুলিশ ॥ আমান উল্লাহ আমান

বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে পুলিশ ॥ আমান উল্লাহ আমান

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, মৃত্যু হলেও জিয়াউর রহমানের মাজারে ফুল না দিয়ে যাবো না। তিনি অভিযোগ করেন, আজকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিল। এখানে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও গুলি চালিয়েছে। এতে কয়েকশ নেতাকর্মী আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ বলেন, মহানগর নেতাকর্মীরা জিয়ার মাজারে এসেছে। আসার পরই তাদের ওপর বিনা উস্কানিতে প্রথমে লাঠিচার্জ, তারপর টিয়ারসেল-গুলি চালিয়েছে। সেই গুলিতে আমাদের ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ শত শত নেতাকর্মী আহত হয়েছেন। তখন সিদ্ধান্ত নিলাম গুলি আসুক, টিয়ারসেল আসুক, মৃত্যু হোক, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাবো। সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র ১০/১৫ সামনে এগুচ্ছিলাম। এর মধ্যে আমাদের ওপর গুলি চালানো হয়েছে। আমার পিঠে, মাথায় অনেক গুলি লেগেছে। আমি কাতরাতে কাতরাতে এখানে এসেছি। আমার নেতার মাজারে এসেছি। আমাদের নেতা দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব যুবনেতা রাজপথের সাহসী নেতা রফিকুল আলম মজনু এসেছেন এবং আমাদের নেতাকর্মীরা এখানে এসেছেন। আমাদের মহাসচিব, স্থায়ী কমিটির নেতারা আসবেন, আমরা এখান থেকে ফুল দিয়ে যাবো। কিন্তু যদি মৃত্যুও হয়, জিয়াউর রহমানের মাজারে ফুল না দিয়ে যাবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন