News71.com
 Bangladesh
 18 Aug 21, 12:51 PM
 215           
 0
 18 Aug 21, 12:51 PM

প্রতারনার দায়ে স্বামীসহ ই-অরেঞ্জের মালিক সোনিয়া কারাগারে॥

প্রতারনার দায়ে স্বামীসহ ই-অরেঞ্জের মালিক সোনিয়া কারাগারে॥

নিউজ ডেস্কঃ প্রতারণা করে গ্রাহকের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর এই তথ্য জানান।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করেন ই-অরেঞ্জের প্রতারণার শিকার তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। এ সময় প্রতারণার শিকার আরও ৩৭ জন সেখানে উপস্থিত থেকে তার সঙ্গে সাক্ষ্য দেন। মামলায় তাহেরুল ইসলাম অভিযোগ করেন, তিনি গত ২১ এপ্রিল পণ্য কেনার জন্য ই-অরেঞ্জে অগ্রিম টাকা দেন। তবে ই-অরেঞ্জ নির্ধারিত তারিখে পণ্য সরবরাহ করেনি, টাকাও ফেরত দেয়নি। নিজেদের ফেসবুক পেজে বার বার নোটিশ দিয়েছে, সময় চেয়েছে। কিন্তু পণ্য ও টাকা দেয়নি। সর্বশেষ তারা গুলশান-১ এর ১৩৬/১৩৭ নম্বর রোডের ৫/এ নম্বর ভবনে অবস্থিত অফিস থেকে পণ্য ডেলিভারির কথা বললেও ডেলিভারি দেয়নি। এছাড়াও তারা যে বিভিন্ন আউটলেটের গিফট ভাউচার বিক্রি করেছিল, সেগুলোর টাকা আটকে রাখায় আউটলেটগুলো ভাউচারের বিপরীতে পণ্য দিচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন