News71.com
 Bangladesh
 18 Aug 21, 12:52 PM
 232           
 0
 18 Aug 21, 12:52 PM

বাসচাপায় ২ নারী পথচারী নিহত॥ ভাঙচুর-অগ্নিসংযোগ

বাসচাপায় ২ নারী পথচারী নিহত॥ ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজ ডেস্কঃ নরসিংদীর শিবপুরে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড সংলগ্ন হাজীবাগান এলাকায় বাসচাপায় দুই পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- শিবপুরের শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলী স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও শিবপুর সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলী স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।

স্থানীয়রা জানায়, বিকেলে ভৈরব থেকে উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে হাজীবাগান এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং আহত হন তানজিনা (১৫) নামে এক কিশোরী। এ সময় ঘাতক বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন