News71.com
 Bangladesh
 18 Aug 21, 12:54 PM
 184           
 0
 18 Aug 21, 12:54 PM

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিওসহ আটক ৬॥

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিওসহ আটক ৬॥

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী বাজারে অভিযান চালিয়ে কম্পিউটারে রাখা ১৮টি পর্নোগ্রাফি ভিডিওসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (১৮ আগস্ট) সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালুকডুবি গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২৬), একই উপজেলার ইকরগাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৮), শালবন পাড়া গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে আরমান হোসেন (২৮), তিলাবদুল নামা পাড়া গ্রামের বদ্দীনাথ হালদারের ছেলে সুজন হালদার (২৪), জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে একলাছুর রহমান (২১) এবং বানিয়াপাড়া গ্রামের মৃত. হাবিল উদ্দিনের ছেলে শাহিনুর রহমান (২৭)। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে বটতলী বাজারে পরিচালিত অখিল মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিওসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ১৮টি পর্নোগ্রাফি ভিডিওসহ ৬টি কম্পিউটার সেট জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন