
নিউজ ডেস্কঃ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিলন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিআইজি প্রিজনের অনুমতিতে কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে বলে তারা জানিয়েছে।
হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম বলেন, কারারক্ষী মিলন গত রোববার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরদিনই ডিআইজি প্রিজনের অনুমতিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিগগিরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে। মিলন সিলেট জেলার শাহপরান থানার বাসিন্দা। তিনি সিলেট জেলা কারাগারে থাকাকালে মাদকসহ আরেকবার গ্রেফতার হয়েছিলেন। তখনও নয় মাসের জন্য তাকে বরখাস্ত করা হয়। সাজা শেষে দেড় মাস হলো হবিগঞ্জে যোগ দিয়েছিলেন।