News71.com
 Bangladesh
 18 Aug 21, 12:55 PM
 489           
 0
 18 Aug 21, 12:55 PM

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব॥ অতিভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব॥ অতিভারী বর্ষণের আভাস

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। সেই সঙ্গে রয়েছে অতিভারী বর্ষণের আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপ বর্তমানে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এ অবস্থায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন