News71.com
 Bangladesh
 18 Aug 21, 06:39 PM
 229           
 0
 18 Aug 21, 06:39 PM

পর্নোগ্রাফি মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজসহ দুজনের জামিন নামঞ্জুর॥

পর্নোগ্রাফি মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজসহ দুজনের জামিন নামঞ্জুর॥

নিউজ ডেস্কঃ পর্নোগ্রাফি আইনের মামলায় পরীমনির সহযোগী প্রযোজক নজরুল ইসলাম রাজসহ দুজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন। অপর আসামি হলেন রাজের সহযোগী সবুজ আলী। গত ১০ আগস্ট এ তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আসামিপক্ষে আইনজীবী সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এরপর রাতে তার সহযোগী রাজের বনানীর বাসায়ও অভিযান চালানো হয়। অভিযানে রাজের দুই সহযোগীসহ তিনজন আটক হন। এ সময় তার বাসা থেকে সাতটি গ্ল্যানলিভেট, দুটি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্ল্যাটিনাম লেভেল, এক প্যাকেট সীসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সীসার সরঞ্জাম, দুধরনের সীসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সীসা সেবনের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪ টি বিভিন্ন সামগ্রী, এটি সাউন্ড বক্স, দু’টি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন