News71.com
 Bangladesh
 18 Aug 21, 06:43 PM
 276           
 0
 18 Aug 21, 06:43 PM

করোনা আপডেট॥ দেশে আরও ১৭২ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৭,২৪৮ জন

করোনা আপডেট॥ দেশে আরও ১৭২ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৭,২৪৮ জন

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। বুধবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন