News71.com
 Bangladesh
 18 Aug 21, 06:43 PM
 224           
 0
 18 Aug 21, 06:43 PM

রাজধানীর ধোলাই পাড়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১॥

রাজধানীর ধোলাই পাড়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ধোলাইপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধোলাইপাড়ের জুরাইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।জানা যায়, মৃত শাহ আলম লেবারের কাজ করতেন। এখন ধোলাইপাড় এলাকায় তিনি বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন খান জানায়, সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় শাহ আলম। এরপর জুরাইনের সড়কে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরো জানান, এ ঘটানায় প্রাইভেটকার জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এছাড়া পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন