News71.com
 Bangladesh
 18 Aug 21, 10:51 PM
 181           
 0
 18 Aug 21, 10:51 PM

মেট্রোরেলের আরও দুই সেট ট্রেন ঢাকায়॥

মেট্রোরেলের আরও দুই সেট ট্রেন ঢাকায়॥

নিউজ ডেস্কঃ ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট। এর আগে প্রথম ও দ্বিতীয় ট্রেন সেট ঢাকায় এসেছে। বুধবার (১৮ আগস্ট) ঢাকার উত্তরা ডিপো সংলগ্ন তুরাগ নদের তীরে স্থাপিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছেছে ট্রেন সেট দু’টি। ডিএমটিসিএল থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রজেক্ট ম্যানেজার-সিপি-৮ (উপ-সচিব) এবিএম আরিফুর রহমান বলেন, একসঙ্গে দুই সেট মেট্রো ট্রেন কোচ জাপান থেকে ঢাকায় এসেছে। এক সেট দুপুর ১টায়, আরেক সেট সন্ধ্যা ৬টায় ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

এ ট্রেন সেট দুটি গত ২২ জুনে জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে জাহাজ যোগে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরে পৌঁছায়। সেখান থেকে গত ১২ আগস্ট ৪টি বার্জযোগে মেট্রো ট্রেন সেট দুটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরেই কোচগুলো লাইনে তোলা হবে। এ কাজে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। এ কাজের জন্য ইতালি থেকে এক ধরনের যন্ত্র আনা হয়েছে বলেও জানায় ডিএমটিসিএল।ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল কোচ ডিপোতে রেলওয়ে ট্র্যাকে বসিয়ে ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরে কোচ একসঙ্গে করেও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন