News71.com
 Bangladesh
 18 Aug 21, 10:53 PM
 286           
 0
 18 Aug 21, 10:53 PM

হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত॥

হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা-নলচিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে তারেক (২০)।

স্থানীয়রা জানায়, দুপুরে ৩ যুবক একটি মোটরসাইকেল উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে চরকিং ইউনিয়নে বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিল। পথে জাহাজমারা-নলচিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানোর পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন