
প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকাল ৪ টায় জেলাস্থ অনলাইন প্রেসক্লাবের সভাপতি গাজী ফারহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ইমরানের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম তোতা, দৈনিক কালের চিত্র পত্রিকা মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, শফিকুর রহমান, ইসমাইল হোসেন, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এসএমহাসান আলী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আবু রায়হান, অর্থ সম্পাদক এছাহাক আলী, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইদ্রিস আলী, কার্য নির্বাহী সদস্য মুরশিদ আলম,হুদা মালী,বি এম বাবলুর রহমান ও শাহিন বিশ্বাস, তালা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, সহ-সভাপতি পার্থ মন্ডল,অর্থ সম্পাদক বোরহান বিশ্বাস, সদস্য অন্তু দাশ, ফয়সাল প্রমুখ। এ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরায় একসময় প্রকাশ্যে জাতীয় শোক দিবস পালন করা যেত না। এই পরিস্থিতির মধ্য দিয়েই এখানকার গনমাধ্যম ও সংবাদকর্মীদের কাজ করতে হত। বঙ্গবন্ধুর আদর্শ যাদের বুকে রয়েছে তারা কখনো দুর্নীতিবাজ হতে পারেন না। তাই বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে জাগ্রত করতে হবে এবং তার খুনি যারা এখনো দেশের বাহিরে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।