News71.com
 Bangladesh
 19 Aug 21, 11:44 AM
 237           
 0
 19 Aug 21, 11:44 AM

জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিতকরনের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব॥ মন্ত্রী তাজুল ইসলাম

জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিতকরনের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব॥ মন্ত্রী তাজুল ইসলাম

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐকবদ্ধ্য করে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গু নির্মূল করতে হবে। জনসাধারণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে না। বুধবার (১৮ আগস্ট) রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারী দিয়ে ঢাকাকে মশামুক্ত করে জনজীবনে স্বস্তি এনে দেওয়া সম্ভব নয়। জনগণের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করা যেমন সিটি করপোরেশনের মৌলিক দায়িত্ব তেমনি নাগরিকদেরও নিজের উপর অর্পিত দায়িত্ব অবহেলা না করে সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে। বিশ্বের অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে এবং প্রতিবছর প্রায় একশ থেকে চারশ মিলিয়ন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় জানিয়ে মন্ত্রী সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন