News71.com
 Bangladesh
 19 Aug 21, 06:47 PM
 173           
 0
 19 Aug 21, 06:47 PM

শুক্রবার থেকে কক্সবাজারে নভোএয়ারের প্রতিদিন ৬ ফ্লাইট চলবে॥

শুক্রবার থেকে কক্সবাজারে নভোএয়ারের প্রতিদিন ৬ ফ্লাইট চলবে॥

নিউজ ডেস্ক: নভোএয়ার শুক্রবার ২০ আগস্ট থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করবে। একইসঙ্গে কক্সবাজারে ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। নভোএয়ারের ফ্লাইটগুলো সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৯টায়, দুপুর ১২ টায়, দুপুর দেড়টায়, বিকেল ৩টা এবং বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে কক্সবাজার থেকে সকাল ১০টা ৫ মিনিটে, সকাল ১১টা ৫ মিনিটে, দুপুর ১টা ৩৫ মিনিটে, বিকেল ৩টা ০৫ মিনিটে, বিকেল ৪টা ৩৫ মিনিটে এবং বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন এক হাজার ৯০০ টাকার মাসিক কিস্তিতে ভ্রমণপিপাসুদের সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। দুই রাত, তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা ও সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে। কক্সবাজারের শীর্ষ ৮টি হোটেলে দেশের ২০টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। করোনাকালেও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, যশোর রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৬টি, সিলেট রুটে ২টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন