News71.com
 Bangladesh
 19 Aug 21, 06:48 PM
 193           
 0
 19 Aug 21, 06:48 PM

ই-অরেঞ্জের আরও এক কর্মকর্তা গ্রেফতার॥

ই-অরেঞ্জের আরও এক কর্মকর্তা গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ই-অরেঞ্জের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান আমান উল্ল্যাহকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এর আগে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানের গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (১৭ আগস্ট) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অর্থ পরিশোধ করেও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে গুলশান থানায় প্রতারণার মামলা করেন। মামলায় আসামিরা হলেন- সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান, আমান উল্ল্যাহ, বিথী আক্তার, কাওসারসহ ই-অরেঞ্জের সব মালিকপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন