News71.com
 Bangladesh
 19 Aug 21, 07:31 PM
 321           
 0
 19 Aug 21, 07:31 PM

ধর্মান্ধদের রাজনীতি করতে দেওয়া হবে না॥ কৃষিমন্ত্রী

ধর্মান্ধদের রাজনীতি করতে দেওয়া হবে না॥ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ এ দেশের মাটিতে ধর্মান্ধদের আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে এবং রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ধর্মান্ধদের শেকড় এ দেশে, পাকিস্তানে, আফগানিস্তানে বা যেখানে যত গভীরেই হোক না কেন তাদের শেকড় সমূলে উপড়ে ফেলা হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে সারা পৃথিবীর মানবজাতির মুক্তির মহান নেতা হতেন। সারা পৃথিবীতে মানবতার যারা শত্রু, যারা নানা কারণে পৃথিবীব্যাপী বর্বরোচিতভাবে জঘণ্যতম হত্যাকাণ্ড চালায়, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে ও জঙ্গি বানায় তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠ ও অবস্থান থাকতো সবার উপরে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে মানবতা ও মানবাধিকারকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতে পারতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন