News71.com
 Bangladesh
 19 Aug 21, 07:41 PM
 212           
 0
 19 Aug 21, 07:41 PM

ফের রিমান্ডে পরীমনি॥ হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

ফের রিমান্ডে পরীমনি॥ হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

নিউজ ডেস্কঃ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি উচ্চ আদালতের নজরে এনেছেন এক আইনজীবী। তবে আদালত কোনো আদেশ না দিয়ে চাইলে ওই আইনজীবীকে রিট করতে বলেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তখন আদালত বলেন, কোন মামলায় রিমান্ড চাচ্ছে বা চাচ্ছে না। তা খবর দেখে অনেক সময় বোঝা যায় না। মনে করেন, এক মামলায় আটক করেছে, তারপর একাধিক মামলা হচ্ছে। একেক সময় একেক মামলায় রিমান্ডে নিচ্ছে। এটি তো নিতেই পারে। তবে কত বার রিমান্ড নিচ্ছে, কতদিন রিমান্ড নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় আইনজীবী ইউনুছ আলী বলেন, ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের কোনো বিধানই তো নেই। আদালত বলেন, চাইলে এসব উল্লেখ করে নিয়মিত রিট করতে পারেন। এগুলোতে স্যুয়োমটো রুল ইস্যু করা যায় না। যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন। পরে ইউনুছ আলী আকন্দ বলেন, রোববার নোটিশ দেব। এরপর হাইকোর্টে রিট করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন