News71.com
 Bangladesh
 19 Aug 21, 10:37 PM
 454           
 0
 19 Aug 21, 10:37 PM

হালদায় অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস॥

হালদায় অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস॥

নিউজ ডেস্কঃ হালদা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর সোহাগ এ অভিযান পরিচালনা করেন। এতে পিআইও নিয়াজ মোর্শেদ, থানা পুলিশ, আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও জোনায়েদ কবির বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য, ডলফিন, মা-মাছ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, হালদা নদীর রাউজান গহিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্রিকফিল্ড এলাকায় বালু তোলার সময় ৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন