News71.com
 Bangladesh
 20 Aug 21, 11:36 AM
 203           
 0
 20 Aug 21, 11:36 AM

টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে ৩ যুবকের মৃত্যু॥

টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে ৩ যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টায় তাদের মৃত্যু হয়। মৃত তিনজন হলেন-উপজেলার এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসিম মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানান, রাতে তিন বন্ধু দেশীয় তৈরি মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন