News71.com
 Bangladesh
 20 Aug 21, 12:47 PM
 237           
 0
 20 Aug 21, 12:47 PM

স্বীকারাক্তিমুলক জবানবন্দি দিলেন মডেল পিয়াসা॥ অস্ত্রের মালিকের তথ্য দিলেন

স্বীকারাক্তিমুলক জবানবন্দি দিলেন মডেল পিয়াসা॥ অস্ত্রের মালিকের তথ্য দিলেন

নিউজ ডেস্কঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। জবানবন্দিতে তিনি বলেছেন, ভয়ঙ্কর যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেই অস্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। মুনিরের অফিসেই তিনি অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেন। খিলক্ষেত থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতে তিনি এই মাদক মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের রিমান্ডে সিআইডির জেরায় পিয়াসা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার সিন্ডিকেটে মিশু হাসান, কার্লোস, সামস, রাজ ছাড়াও আরো যারা আছেন তাদের নাম ফাঁস করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারী পাচার ছাড়াও কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন