News71.com
 Bangladesh
 20 Aug 21, 08:16 PM
 216           
 0
 20 Aug 21, 08:16 PM

পাঁচবিবিতে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন॥

পাঁচবিবিতে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন॥

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অল্পের জন্য রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি ট্রেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া রেল লাইনে এ ঘটনা ঘটে। ট্রেনের চালক শাহ আলম জানান, ট্রেনটি চলছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে। সকাল সাড়ে ৬টার দিকে কোকতারা এলাকায় কয়েকজন লোক লাল গামছা নেড়ে ট্রেন থামানোর ইশারা দেন। এ সময় আমরা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করি। থামার পর দেখা যায় মাত্র ৫০ গজ দূরেই লাইনের একটা অংশ প্রায় ৮ ইঞ্চি জায়গা ভেঙে রয়েছে।

তিনি জানান, গ্রামবাসীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা। গ্রামবাসীরা জানায়, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গোলজার হোসেন ও স্থানীয় তরুণ নাজির হোসেন রেল লাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। এ সময় ট্রেনটি থামাতে তারা একটি লাল কাপড় নিয়ে বেশ কিছু দূর এগিয়ে যান। আর শফিকুল ও গোলজার লাল গামছা নিয়ে অবস্থান নেন ভাঙা অংশের সামনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন