News71.com
 Bangladesh
 20 Aug 21, 10:24 PM
 243           
 0
 20 Aug 21, 10:24 PM

রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার ওপরে॥

রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার ওপরে॥

নিউজ ডেস্কঃ প্রতিদিনই বাড়ছে পদ্মা নদীর পানি। আতঙ্ক বাড়ছে পদ্মা পাড়ের মানুষদের মধ্যে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রাম, সদরের মহেন্দ্রপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজস্টেশন পয়েন্টের সবগুলোতেই পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজবাড়ী সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সেনগ্রাম পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭, মহেন্দ্রপুরে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪ ও দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে বাঁধের বাইরে থাকা কিছু স্থান ও নিম্ন-চরাঞ্চলে পানি ঢুকেছে। ফলে জেলার বিভিন্নস্থানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে এবং পানি বাড়া ও তীব্রস্রোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে। পানিবন্দি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে পাংশার বাহাদুরপুর, কালুখালীর কালিকাপুর, রতনদিয়া, রাজবাড়ী সদরের খানগঞ্জ, চন্দনী, মিজানপুর, বরাট এবং গোয়ালন্দের ছোটভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন