News71.com
 Bangladesh
 21 Aug 21, 11:45 AM
 182           
 0
 21 Aug 21, 11:45 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত॥

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে রংপুর- ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার নাকাইহাট কালুগাড়ী বাসুপাড়া গ্রামের মাহাবুব (২৫), তালুককানুপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের আব্দুল করিম (৩৮) ও একই ইউনিয়নের সুন্দইল গ্রামের ভুট্টু মিয়া (৩০)। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাজুল ইসলাম জানান, রাতে পায়েল পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নীলফামারী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে চন্ডিপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেটির তিন আরোহী নিহত হন। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন