News71.com
 Bangladesh
 23 Aug 21, 05:51 PM
 188           
 0
 23 Aug 21, 05:51 PM

এডিসের লার্ভা পাওয়ায় গ্রীন লাইন পরিবহনসহ ১২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা॥

এডিসের লার্ভা পাওয়ায় গ্রীন লাইন পরিবহনসহ ১২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ রাজধানীর রাজারবাগে এডিস মশার লার্ভা পাওয়ায় গ্রীন লাইন পরিরহনের কাউন্টারসহ ১২ নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ আগস্ট) দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চালিয়ে জরিমানা করা হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর পরিবাগ শাহবাগে মো. আরিফুল ইসলাম সরদার, অঞ্চল-২ এর রাজারবাগ ও শহীদবাগে মো. জাহিদ নেওয়াজ, অঞ্চল-৩ এর কালুনগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আতিকুল ইসলাম, অঞ্চল-৪ এর রুপলাল দাস লেনে মো. আবু হাসান, অঞ্চল-৫ এর আলম মার্কেট সংলগ্ন এলাকায় মোহাম্মদ হুমায়ন রশিদ, অঞ্চল-৮ এর সারুলিয়ার বক্সনগরে মো. খায়রুল হাসান এসব অভিযান পরিচালনা করেন।

এদিকে অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন আজ ব্যাটারি গলি, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড সুধীসমাজ গলি, নিউ ইস্কাটনের ৩৭০টি বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় ৫৯৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত ও চিরুনি অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫টি স্থাপনা ও প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায়। তিনটি স্থাপনার লার্ভা ধ্বংস করে বাকী ১২টি স্থাপনা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২ মামলায় সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন