News71.com
 Bangladesh
 23 Aug 21, 05:51 PM
 183           
 0
 23 Aug 21, 05:51 PM

সরকার নির্ধারিত মূল্যেই ইন্টারনেট ফি নিতে হবে॥ হুঁশিয়ারি দিলেন বিটিআরসি মহাপরিচালক

সরকার নির্ধারিত মূল্যেই ইন্টারনেট ফি নিতে হবে॥ হুঁশিয়ারি দিলেন বিটিআরসি মহাপরিচালক

নিউজ ডেস্কঃ সারাদেশে সরকার নির্ধারিত মূল্যেই ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক ফি ও সংযোগ ফি নিতে হবে বলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। রোববার (২২ আগস্ট) দুপুরে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক গণশুনানিতে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি, বেসরকারি নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতা (এনটিটিএন) এবং ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ট্যারিফ বেঁধে দেওয়া হয়েছে। তাই আইএসপিগুলো আর তাদের মতো করে দাম নিতে পারবে না। এদিন গণশুনানিতে ইন্টারনেট সেবার নানা প্রসঙ্গ ওঠে আসে। আইএসপি সিন্ডিকেটের কারণে গ্রাহকরা নিজেদের ইচ্ছামতো আইএসপি সেবা নিতে পারে না বলে অভিযোগ করা হয়। এসময় বিটিআরসির পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়, কোনো এলাকায় কোনো আইএসপির অন্য সেবাদাতাকে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন