News71.com
 Bangladesh
 23 Aug 21, 05:52 PM
 450           
 0
 23 Aug 21, 05:52 PM

শেখ হাসিনা ছাড়া এদেশে সুশাসন আর কেউ দিতে পারে নাই॥ প্রাণিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনা ছাড়া এদেশে সুশাসন আর কেউ দিতে পারে নাই॥ প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত অভাবনীয় উন্নয়ন আর কেউ করতে পারে নাই। রাষ্ট্র পরিচালনায় সুশাসন শেখ হাসিনার বাইরে আর কেউ দিতে পারে নাই। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মন্ত্রী রোববার (২২ আগস্ট) পিরোজপুরের স্বরূপকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন জগৎপট্টি এলাকায় পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ৩ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বৈশ্বিক মহামারি করোনার কারণে যখন বিশ্বের সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির, তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। দেশের এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী ও ১৫, ১৭ এবং ২১ আগস্টের খুনিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন