News71.com
 Bangladesh
 23 Aug 21, 05:56 PM
 579           
 0
 23 Aug 21, 05:56 PM

তিতাসের ৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান॥

তিতাসের ৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান॥

নিউজ ডেস্কঃ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। রোববার (২৩ আগস্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১০ জনের বক্তব্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। এছাড়া বাকি ২০ কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৫-৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন