News71.com
 Bangladesh
 23 Aug 21, 09:13 PM
 227           
 0
 23 Aug 21, 09:13 PM

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান॥ ২৪ ঘন্টায় আটক ৭১

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান॥ ২৪ ঘন্টায় আটক ৭১

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২২ আগস্ট) সকাল ছয়টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৯৬ গ্রাম ২৫০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৩০০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৩৫৭৭ পিস ইয়াবা ও ২২ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন