
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বোয়ালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী দু’জন। তাদের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।