News71.com
 Bangladesh
 24 Aug 21, 11:37 AM
 213           
 0
 24 Aug 21, 11:37 AM

আজও উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের আভাস॥ সম্ভবনা থাকবে পুরো সপ্তাহ জুড়ে

আজও উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের আভাস॥ সম্ভবনা থাকবে পুরো সপ্তাহ জুড়ে

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ফের বাড়ায় বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। উত্তরাঞ্চলে রয়েছে অতিভারী বর্ষণের আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমি অক্ষ অবস্থান করায় এবং সেই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার। আগামী বুধবার (২৫ আগস্ট) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন