News71.com
 Bangladesh
 24 Aug 21, 06:50 PM
 230           
 0
 24 Aug 21, 06:50 PM

২১ আগষ্ট গ্রেনেড হামলার দায় খালেদাকেও বহন করতে হবে॥ মাহবুবুল আলম হানিফ

২১ আগষ্ট গ্রেনেড হামলার দায় খালেদাকেও বহন করতে হবে॥ মাহবুবুল আলম হানিফ

নিউজ ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার দায়ভার খালেদা জিয়াকেও বহন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ২০০৪ সালে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল কোনো ভাবে এর দায় এড়াতে পারেন না তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। এর নেপথ্যের কারিগরও একজনই, তাদের উদ্দেশ্যও একই ছিল। একাত্তরে পরাজিত হয়ে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার করে ৷ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। স্বাধীনতার পরাজিত শত্রুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা ভেবেছিল বঙ্গবন্ধু পরিবারের কেউ বেঁচে থাকলে তাদের স্বপ্ন পূরণ কখনোই হবে না। তাই বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের হত্যা করতে হবে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য শুধু চেষ্টা করেনি, বহু বার চেষ্টা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন