News71.com
 Bangladesh
 25 Aug 21, 11:08 AM
 165           
 0
 25 Aug 21, 11:08 AM

তেঁতুলিয়ায় সীমান্ত থেকে ২৩ চোরাই ভারতীয় গরু উদ্ধার॥

তেঁতুলিয়ায় সীমান্ত থেকে ২৩ চোরাই ভারতীয় গরু উদ্ধার॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা ২৩টি গরু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত গরুগুলোর বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সংগঠন সীমান্ত এলাকার তিন বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (২৩ আগস্ট) দিনগত রাতে মুরখাগছ সংগঠন সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরু পাচার করে নিয়ে আসেন চোরা কারবারিরা। পরে গরুগুলো স্থানীয় গরু চোরাকারবারি দুই ভাই মোহাম্মদ আলী ও হামিদুল ইসলাম এবং পার্শ্ববর্তী আব্দুর রহিমের বাড়িতে রাখা হয়।


মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম। পরে তাদের বাড়ি থেকে ভারত থেকে অবৈধপথে আনা ২৩টি গরু উদ্ধার করা হয়। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গরুগুলো আইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন