News71.com
 Bangladesh
 25 Aug 21, 11:13 AM
 306           
 0
 25 Aug 21, 11:13 AM

বাংলাদেশের অর্থনীতিতে কোভিডের প্রভাব সেভাবে পড়েনি॥ সজীব ওয়াজেদ জয়

বাংলাদেশের অর্থনীতিতে কোভিডের প্রভাব সেভাবে পড়েনি॥ সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্কঃ সরকারের তৈরি ডিজিটাল অবকাঠামো এবং পূর্ব প্রস্তুতির জন্য সরকার ও দেশের অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিশ্বের অনেক দেশের সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘ব্লেজ’ সেবা চালুর উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

এসময় জয় বলেন, আমরা প্রতিটি স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব চালু করেছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করার ব্যবস্থা করেছি। ফলে আমাদের সরকারে, অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। কারণ আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। অথচ বিশ্বের অনেক দেশের সরকার অর্থনৈতিক কাজে বাধা পেয়েছিল। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে উন্নত করা। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করা। আমরা আজ কাজ করছি ভবিষ্যতের জন্য। আজ থেকে ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেটা আমরা ভাবছি। এটাই আওয়ামী লীগের ভিশন, ডিজিটাল বাংলাদেশের ভিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন