
নিউজ ডেস্কঃ মোশতাক-জিয়া গং জড়িত না থাকলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক শোক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি মনে করি মোশতাক-জিয়া গং জড়িত না থাকলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এজন্যই পুরস্কার হিসেবে জিয়া সেনাপ্রধান হয়েছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব, প্রমাণ চান, আমি বলি— মোশতাকের ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানের ৫ম সংশোধনী এনে কে সংসদে পাশ করিয়েছিল? কে বিচার বন্ধ রেখেছিল? কে খুনিদের দূতাবাসে চাকরি ও প্রমোশন দিয়েছিল? জবাব দিন ফখরুল সাহেব।তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণস্থলে শিশু পার্ক কে বানিয়েছিল? জয়বাংলা কেন নির্বাসনে ছিল? কেন ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল? কেন মহানায়ক নির্বাসিত ছিলেন? ৩২ নম্বর ও টুঙ্গিপাড়া কেন নিষিদ্ধ ছিল? ঘোষণার পাঠককে কেন ঘোষক বানানো হয়েছিল? ফুটনোটকে বানানো হলো মহানায়ক। কেন এসব হয়েছিল জবাব দিন ফখরুল সাহেব।ওবায়দুল কাদের বলেন, যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন বাংলা নামের দেশ থাকবে বিশ্ব মানচিত্রে, ততদিন বঙ্গবন্ধুকে মুছে ফেলার ক্ষমতা কারো নাই।