
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও খুচরা মূল্য আপাতত ৭৫ থেকে ৮০ টাকা রাখার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। বুধবার (২৫ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখাতে স্টেকহোল্ডার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।বৈঠক শেষে বাণিজ্য সচিব বলেন, আমরা ব্যবসায়ীদের নিয়ে বাজার পরিস্থিতি পর্যালোচনা করেছি। এটি ছিল বছরের প্রথম বৈঠক, তাই ওইভাবে কোনো সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। তবে, আমরা ব্যবসায়ীদের নিয়ম-নীতি মেনে ব্যবসা করার কথা স্মরণ করিয়ে দিয়েছি। ওনারাও আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন।