News71.com
 Bangladesh
 25 Aug 21, 10:20 PM
 153           
 0
 25 Aug 21, 10:20 PM

আদালতের নির্দেশে দেশে পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধ॥

আদালতের নির্দেশে দেশে পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধ॥

নিউজ ডেস্কঃ উচ্চ আদালতের নির্দেশনার পর দেশের অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পাবজি ও ফ্রি ফায়ার গেমের মত ক্ষতিকর কনটেন্ট ব্যবহার করে উঠতি বয়সের ছেলেমেয়রা আসক্ত হয়ে পড়ছেন। এতে অনেকেই মানসিক বিপর্যয়সহ আর্থিক ক্ষতির মুখে রয়েছে। পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থার এক কর্মকর্তা। তিনি বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মোবাইল ফোন অপারেটর, আইআইজি অপারেটর, আইএসপিকে এই নির্দেশনা বাস্তবায়নে চিঠি দেওয়া হয়। নির্দেশনার পর দেশে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির দু’জন কর্মকর্তা। তারা বলেন, এ ধরনের ক্ষতিকর কনটেন্ট সরকার নিজে থেকেই বন্ধ করে দিতে পারে। সরকারের সেই সক্ষমতা রয়েছে। সরকারি নির্দেশনার বাস্তবায়ন হযেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন