News71.com
 Bangladesh
 26 Aug 21, 11:45 AM
 207           
 0
 26 Aug 21, 11:45 AM

এবার ই-কমার্স কোম্পানী ইভ্যালির বিরুদ্ধে প্রতারনার মামলা॥তদন্তে পিবিআই

এবার ই-কমার্স কোম্পানী ইভ্যালির বিরুদ্ধে প্রতারনার মামলা॥তদন্তে পিবিআই

নিউজ ডেস্কঃ ইভ্যালির ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন মো. রাজ নামে এক গ্রাহক। বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী মো. রাজ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. রাজ ইভ্যালি থেকে গত ৪ মে ২০২১ সালে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রন মেশিনসহ ৫টি পণ্য অর্ডার করেন। ইভ্যালির নীতিমালা অনুযায়ী পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয়নি।

মো. রাজ জানান, ইভ্যালির সাইক্লোন অফার থেকে টেলিভিশন, পেনড্রাইভ, ইলেকট্রিক আয়রনসহ নিত্য প্রয়োজনীয় ৫টি পণ্য অর্ডার করি, যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। নিদিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী মঞ্জুরুল ইসলাম সোহাগ। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সোহাগ জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ এর ওপর দায়িত্ব দিয়েছেন কামারখন্দ থানা আমলি সিরাজগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক মোছা. জেসমিন আরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন