News71.com
 Bangladesh
 27 Aug 21, 06:34 PM
 182           
 0
 27 Aug 21, 06:34 PM

কুমিল্লায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন॥ গ্রেফতার ২

কুমিল্লায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন॥ গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর এলাকায় মাদকবিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেলো মিথুন ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রের। এ ঘটনায় মেরাজ ও রাসেল নামে ঘাতক দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিথুন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে। ঘাতক মেরাজ ও রাসেল একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মাদক বেচা-কেনায় বাধাঁ দেওয়ার অজুহাতে চেয়ারম্যান গলির সামনে কলেজছাত্র মিথুনের বুকে ছুরিকাঘাত করেন মেরাজ ও রাসেল। মিথুন দুই হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে হাতও কেটে রক্তাক্ত করে তারা। টের পেয়ে স্থানীয়রা আহত মিথুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ওই দিন রাতে তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে তাকে আবার কুমিল্লায় আনা হয়। পরে রাতে তার অবস্থা ফের অবনতি হলে তাকে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিথুনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, মিথুন হত্যা মামলার মূল আসামি মিরাজ এবং শরিফুল ইসলাম রাসেলকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন