News71.com
 Bangladesh
 28 Aug 21, 12:25 AM
 572           
 0
 28 Aug 21, 12:25 AM

জাপান থেকে ৬ লাখ ৩৫ হাজার টিকা ঢাকার পথে।।

জাপান থেকে ৬ লাখ ৩৫ হাজার টিকা ঢাকার পথে।।

নিউজ ডেস্কঃ জাপান থেকে শনিবার (২৮ আগস্ট) শেষ দফায় অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। এটি বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান। শুক্রবার ( ২৭ আগস্ট ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশকে জাপান উপহার হিসেবে মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে। তিনি জানান, আশাকরি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান। আর গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান। উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয়। শনিবার শেষ দফায় এই টিকার চালান আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন